ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৩:৩৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

জয়া প্রদাকে ‘আনারকালী’ বলে কটাক্ষ 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

বিজেপি নেত্রী জয়া প্রদাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা আজম খানের পুত্র আবদুল্লা৷ নাম না করে রামপুরের বিজেপি প্রার্থীকে ‘আনারকালী’ বলে কটাক্ষ করেন তিনি৷ জবাব দিয়েছেন জয়া প্রদাও৷ জানান, একজন শিক্ষিত ছেলের কাছ থেকে এই রকম মন্তব্য আশা করেননি৷

বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত সপা নেতা আজম খান৷ বারবার সমালোচনা হজম করতে হয়েছে৷ কিন্তু তারপরেও কু-মন্তব্য শোনা গিয়েছে তাঁর মুখে৷ এবার তাঁর পুত্র সেই পথে পা বাড়ালেন আবদুল্লা৷ বলেন, ‘‘আমাদের আলি চাই৷ বজরং বালিও চাই৷ কিন্তু আনারকালী চাই না৷’’ আনারকালী বলতে তিনি জয়া প্রদাকে বোঝাতে চেয়েছেন তা বুঝতে কারোর নেই৷

আবদুল্লার মন্তব্যের প্রতিক্রিয়ায় জয়া প্রদা হেসে জানান, যেমন বাবা তেমনই ছেলে৷ বিজেপি প্রার্থী বলেন, ‘‘বুঝতে পারছি না হাসব না কাঁদব৷ যেমন বাবা তেমন ছেলে৷ আবদুল্লার কাছ থেকে এটা আশা করিনি৷ সে শিক্ষিত যুবক৷ তাঁর বাবা আমাকে আম্রপলি বলেছিল৷ ছেলে বলছে আনারকালী৷ মেয়েদের কী তাঁরা এই চোখে দেখে?’’

উত্তরপ্রদেশের রামপুরে জয়ার বিপরীতে প্রার্থী হয়েছেন আজম খান৷ কিছুদিন আগে জয়া প্রদার অন্তর্বাসের রঙ নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধান৷ বলেন, তিনি নাকি সতেরো দিনেই বুঝে গিয়েছিলেন জয়াপ্রদার অন্তর্বাসের রং খাকি। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সামনেই এই কথা বলেন আজম খান৷